নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন বিএনপি নেতার জয় হয়েছে, তারা স্বতন্ত্রভাবে নির্বা্চনে দাঁড়িয়েছিলেন। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছয়জন, বিদ্রোহী প্রার্থী চারজন ও একটি ইউনিয়নে জাসদ সমর্থিত এক প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে নিজ নিজ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন-১ নম্বর আমানউল্লাপুর ইউনিয়নে বাহারুল আলম সুমন (বিএনপি সমর্থিত), ২ নম্বর গোপালপুর ইউনিয়নে মোশারফ হোসেন মিন্টু (জাসদ সমর্থিত), ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়নে গিয়াস উদ্দিন পাটোয়ারী (নৌকা), ৫ নম্বর ছয়ানি ইউনিয়নে ওয়াহিদুজ্জামান ওহিদ (বিদ্রোহী), ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান চৌধুরী সেলিম ( নৌকা), ৭ নম্বর একলাশপুর ইউনিয়নে সাহেদুর রহমান দিপু (বিদ্রোহী), ৮ নম্বর বেগমগঞ্জ ইউনিয়নে শাহিদুর রহমান শাহীন (বিএনপি সমর্থিত), ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নে মেহেদি হাসান টিপু (নৌকা), ১১ নম্বর দুর্গাপুর ইউনিয়নের আবেদ সাইফুল কালাম (নৌকা), ১২ নম্বর কুতুবপুর ইউনিয়নে কামাল হোসেন (বিদ্রোহী), ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নে আবদুর রশিদ (বিএনপি সমর্থিত), ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নে শাহ মো: আজিম মির্জা (নৌকা), ১৫ নম্বর শরীফপুর ইউনিয়নে নোমান সিদ্দিকী (বিদ্রোহী), ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়নে সালাউদ্দিন (নৌকা)।