ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দের দিনেই চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেওয়াশী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও এবারের প্রার্থী এন্তাজ আলী (৫৫)।

বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিক্যালে নেয়া হলে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার তার জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচন বন্ধ হলেও মেম্বারের ভোট অনুষ্ঠিত হবে। পরে সরকারি নির্দশনা মোতাবেক চেয়ারম্যান নির্বাচন হবে।