টানা ৫ মেয়াদে ২৯ বছর ধরে চেয়ারম্যানের পদে আছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আলী আতোয়ার তালুকদার ফজু। এবারের নির্বাচনে ষষ্ঠ বারের মতো লড়ছেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, ফজু প্রথম ১৯৯২ সালে গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে টানা চারটি নির্বাচনে বিপুলভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
কর্মদক্ষতা ও জনসেবায় অনন্য অবদান এবং সন্ত্রাস ও মাদকবিরোধী কঠোর অবস্থানের কারণে তার জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। তালুকদার ফজু বলেন, এবারের নির্বাচনই তার জীবনের শেষ নির্বাচন। এ পদে থেকে জনগণের সেবা করা সহজ। জনগণ পুনরায় আমাকে ভোট দিবে।
ষষ্ঠবারের মতো ভোটের লড়াইয়ে ফজু চেয়ারম্যান
টানা ৫ মেয়াদে ২৯ বছর ধরে চেয়ারম্যানের পদে আছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আলী আতোয়ার তালুকদার ফজু। এবারের নির্বাচনে ষষ্ঠ বারের মতো লড়ছেন তিনি।...



