গাইবান্ধার সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও লক্ষীপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ মাস্টার ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

এলাকাবাসী ও স্বজনরা জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনে জয়লাভ করার পর গতকাল শুক্রবার ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে রাত ১০টার দিকে মোটর সাইকেল করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ তার ওপর অতর্কিতে হামলা চালান জনৈক আরিফ। তিনি মোটর সাইকেল থামিয়ে রউফ মাস্টারকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান জানান, জড়িত ব্যাক্তিকে গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে।