কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন।

শনিবার বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সায়েদ আলীর ছেলে রাহাত হোসেন লাল মিয়া (৫৫) ও একই ইউনিয়নের মাইন উদ্দিনের ছেলে রমজান মিয়া (৩০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা ছিলেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার চারিপাড়া এলাকায় একটি মোটরসাইকেল ও সিএনজির সাখে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

কটিয়াদী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো: তফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।