মাদারীপুরের কালকিনি ও নবগঠিত ডাসার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় বসতবাড়ি ও দোকানঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই উপজেলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত হয়েছেন ১০ জন। গত শুক্রবার সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর, লক্ষ¥ীপুর ও ডাসার উপজেলার শশিকরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে কালকিনি উপজেলার লক্ষ¥ীপুর ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গেন্দু কাজীর সমর্থকদের ওপর রায়পুর এলাকায় হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর-লুটপাট করা হয়। বাধা দিতে এলে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ পাঁচজন আহত হন।
বিজয়ী প্রার্থী মৌসুমী হকের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ দিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিভূতি ভূষণ বাড়ৈর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে বিজয়ী প্রার্থী দুলাল তালুকদারের সমর্থকরা।
অপর দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান সেলিমের লোকজন নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদারের সমর্থকদের প্রায় ৩০টি বসতবাড়ি ও প্রায় ২০টি দোকার ঘর ভাঙচুর করেছে।
মাদারীপুরে বাড়ি ও দোকান ভাঙচুর : আহত ১০
মাদারীপুরের কালকিনি ও নবগঠিত ডাসার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় বসতবাড়ি ও দোকানঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই উপজেলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত হয়েছেন...



