রংপুরের পীরগাছা সদর ইউনিয়নে ইউপি নির্বাচনে জয়ী প্রার্থীর সমর্থকের ওপর হামলা করেছে পরাজিত প্রার্থীর সমর্থক। মাথায় শিল দিয়ে আঘাত করা হয়। মাথা ফেটে যাওয়া ব্যক্তিকে পীরগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোগীদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন স্থানীয় চণ্ডিপুর গ্রামের নুরু মোহাম্মদের ছেলে সাহারুল ইসলাম। হঠাৎ করে পাশের গ্রামের মাইদুল ইসলাম নামের একজন দোকান থেকে শিল নিয়ে সাহারুল ইসলামের মাথায় আঘাত করেন। সাহারুল সাথে সাথে মাটিতে পরে গেলে স্থানীয় লোকজন পীরগাছা হাসপাতালে ভর্তি করান। সাহারুল ইসলামের স্ত্রী বলেন, আমার স্বামী খুবই ভালো একজন মানুষ। কোনো প্রকার ঝগড়ায় সে যায় না।
এ ঘটনায় আমরা এখনো থানায় কোনো মামলা করিনি। এ ব্যাপারে সাহারুল ইসলাম কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি।
পীরগাছায় নির্বাচনে হেরে জয়ী প্রার্থীর কর্মীদের ওপর হামলা
রংপুরের পীরগাছা সদর ইউনিয়নে ইউপি নির্বাচনে জয়ী প্রার্থীর সমর্থকের ওপর হামলা করেছে পরাজিত প্রার্থীর সমর্থক। মাথায় শিল দিয়ে আঘাত করা হয়। মাথা ফেটে যাওয়া ব্যক্তিকে...



