গাইবান্ধা সদর উপজেলায় নবনির্বাচিত এক ইউনিয়ন পরিষদ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকাজুড়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে। হত্যাকারীকে আটকের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা, শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর বাজার এলাকায় এক কিলোমিটার সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। রাস্তা অবরোধ করার কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মাসুদ রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের শান্ত করাসহ চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
গত শুক্রবার রাত ১১টায় লক্ষ্মীপুর বাজার থেকে রুহুল আমিন নামের এক ব্যক্তির সাথে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য রউফ। পথে ব্রিজের কাজ চলায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে ওই স্থান পার হওয়ার সময় অতর্কিতভাবে আরিফ নামে এক যুবক তার মাথায় রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার জেরে শুক্রবার রাত দেড়টায় লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের অভিযুক্ত আরিফ মিয়ার বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
নিহত আবদুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি এক নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধায় ইউপি সদস্য হত্যায় সড়ক অবরোধ
গাইবান্ধা সদর উপজেলায় নবনির্বাচিত এক ইউনিয়ন পরিষদ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকাজুড়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে। হত্যাকারীকে আটকের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা, শিক্ষক-শিক্ষার্থীরা।শনিবার বেলা...



