কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের সাতদিন পর একটি খাল থেকে ফাহিমা আক্তার নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দেবিদ্বার পুলিশ। গতকাল রোববার দুপুরে এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর আকবর সরকারের বাড়ির একটি খালের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফাহিমা আক্তার (৫) দেবিদ্বার পৌরসভার চাপানগর উত্তরপাড়া এলাকার ট্রাক্টর চালক আমির হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, কাচিসাইর এলাকার একটি খালে শিশুটির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ফাহিমা গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। এ নিয়ে দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়রি করেন তার বাবা। সকালে শিশুর লাশ উদ্ধারের সংবাদ শুনে ফাহিমার দাদা জহিরুল ইসলাম ও বাবা আমির হোসেন ছুটে আসেন। গায়ের কাপর দেখে তারা ফাহিমার লাশ শনাক্ত করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, শিশু ফাহিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালেরর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই কর্মকর্তারা এসেছেন বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আইনের আওয়াতায় আনা হবে।
দেবিদ্বারে নিখোঁজের ৭ দিন পর শিশুর লাশ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের সাতদিন পর একটি খাল থেকে ফাহিমা আক্তার নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দেবিদ্বার পুলিশ। গতকাল রোববার দুপুরে এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর...



