বাংলাদেশ ও ভারতের হিজড়াদের অংশগ্রহণে কুষ্টিয়ার ভেড়ামারায় তিন দিনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এ সম্মেলন শুরু হয়। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৪০০ জন হিজড়া উপস্থিত হয়েছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ ও আসাম থেকে ২০ জন হিজড়াদের প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া সম্মেলন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্মেলনে মূল আলোচ্য বিষয়ের মধ্যে ছিল হিজরাদের দায়িত্ব বণ্টন ও সালিস বৈঠক। এছাড়াও ছিল নিজেদের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জানা গেছে, বাংলাদেশ ও ভারতের হিজড়াদের এ সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন অলিভিয়া নামে এক বাংলাদেশী। সম্মেলনের উদ্দেশ্য হিজড়াদের এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টন ও সালিস বৈঠক।
সম্মেলনে বিগত দিনের কে কী অপরাধ করেছে তার সালিস এবং নতুন করে দায়িত্ব বণ্টন করা হবে।
ভেড়ামারার দায়িত্ব পালনকারী ও অলিভিয়ার গুরু মহুয়া হিজরা বলেন, ভারত ও বাংলাদেশের সব হিজড়াকে নিয়ে এ সম্মেলন এবার ভেড়ামারাতে অনুষ্ঠিত হচ্ছে। চলবে তিন দিন। সম্মেলনে দায়িত্ব পালনকারীদের অদক্ষতা ও অনিয়ম দুর্নীতি নিয়ে আলোচনা এবং এর পরিপ্রেক্ষিতে সালিস। সব শেষে নতুন করে আবার দায়িত্ব বণ্টন করা হবে। এ সম্মেলনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের মেয়ে কলকাতায় বসবাসকারী আমার শিষ্য অলিভিয়া। সে বাংলাদেশ-ভারত হিজড়াদের সভাপতির দায়িত্ব পালন করছে বলে তিনি জানান।
বাংলাদেশ ও ভারত হিজড়া সম্প্রদায়ের সভাপতি অলিভিয়া বলেন, এ সম্মেলনে হিজড়াদের সমস্যা, জীবনধারণ, কর্ম, দায়িত্ব বণ্টন ও সালিস নিয়েই আমাদের এ সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বছরের একটি বার সবাই একত্র হওয়া সম্মেলনের মূল উদ্দেশ্য।
ভেড়ামারায় বাংলাদেশ-ভারতের হিজড়াদের তিন দিনের সম্মেলন শেষ হচ্ছে আজ
বাংলাদেশ ও ভারতের হিজড়াদের অংশগ্রহণে কুষ্টিয়ার ভেড়ামারায় তিন দিনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এ সম্মেলন শুরু হয়। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত...



