জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নুর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাদেবপুর থানা শাখা। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে মহাদেবপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ স্বপন, দুলাল হোসেন, আক্কাস আলী, থানা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, লিয়াকত হোসেন বাবুল, মহাদেবপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো: ইফতে খায়রুল আলম ইপু, এনামুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার সভাপতি রহুল আমিন মুক্তার, সম্পাদক আরিফুল হক রানা। পরে তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।