গোপালগঞ্জের কাশিয়ানীতে কৃষক সোনা মিয়া হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। ঘটনায় দীর্ঘ ১৮ বছর পর মামলার অপর ৫ আসামিকে খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্তরা সবাই পালাতক রয়েছে। মঙ্গলবার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ দণ্ড দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে কাশিয়ানীর চরভাটপাড়া গ্রামের সোনা মিয়াকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আটজনকে আসামি করে সোনা মিয়ার বাবা মোশারফ হোসেন বাদি হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ে করেন। মামলার অপর পাঁচ আসামি বেলায়েত হোসেন, পটু শেখ, নজরুল ইসলাম, লিয়াকত শেখ ও হাবিল শেখকে খালাস দেয়া হয়।