নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার দুটি নির্বাচনী অফিস রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে ইউনিয়নের রণাহার ও রাজপুর গ্রামে। এ ব্যাপারে নির্বাচন রিটারিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের মতো নৌকার নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী কাম্পে ক্যাম্পিং সেরে যার যার মতো বাড়ি চলে যান। শেষরাতে কে বা কারা রণাহার ও রাজপুর গ্রামের দুটি নৌকার নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।