নোয়াখালীর চাটখিলের সপ্তগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনছারী ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ১০-১৫ জন শিক্ষার্থীকে চুলকাটার মতো তুচ্ছ ঘটনা নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটান। বুধবারের এ ঘটননায় এক ছাত্রের ডান হাতের বৃদ্ধাঙুল ভেঙে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রের মা জানান, বুধবার রাতে তার ছেলে প্রচণ্ড হাতব্যথা বলে চিৎকার করে কাঁদতে থাকে। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক এক্স-রে করে নিশ্চিত করেন ডান হাতের বৃদ্ধাঙুল ভেঙে গেছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনছারীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের শাসন করার জন্য তিনি মেরেছেন। পরে এক ছাত্রের অভিভাবক তার ছেলের আঙুল ভাঙার বিষয়টি তাকে জানিয়েছেন।
চাটখিলে পিটিয়ে ছাত্রের হাত ভেঙে দিলেন শিক্ষক
নোয়াখালীর চাটখিলের সপ্তগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনছারী ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ১০-১৫ জন শিক্ষার্থীকে চুলকাটার মতো তুচ্ছ ঘটনা নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটান।...



