গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার সকালে তাদের গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শষ্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলসি ফুকরা গ্রামে তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে দেলোয়ার হোসেন দুলু সরদার ও আবু বক্কার সরদারের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় দুই পক্ষের লোকজন লাঠিসোটা, ঢাল-সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন। উভয়পক্ষের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) শাহিনুর চৌধুরী, ইউএনও রথীন্দ্রনাথ রায়, ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান ও ইন্সপেক্টর (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলমসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
কাশিয়ানীতে ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ আহত ৪০
গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেফতার করে। গতকাল...



