কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার বিকেলে কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের পদ্মা নদীর খেয়াঘাটের নিকটবর্তী এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানান, দুপুরের দিকে পদ্মা নদীর খেয়াঘাটের কাছে নদীরক্ষা বাধের ব্লকের সাথে লাশ আটকে থাকতে দেখে তারা কুমারখালী থানা পুলিশকে খবর দেয়। এ সময় কুমারখালী থানার এসআই জসিম ঘটনাস্থলে এসে লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ১০ থেকে ১৫ দিনের অর্ধগলিত পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। বয়স অনুমান করা সম্ভব হয়নি। নৌ পুলিশ লাশ তাদের হেফাজতে নিয়েছে।