মাগুরায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শালিখা ও মহম্মদপুর উপজেলার মোট ১৫টি ইউনিয়নে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধনেশ্বগাতী ইউনিয়ন পরিষদে বিমলেন্দু শিকদার নৌকা, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদে আব্দুল হালিম নৌকা, শতখালী ইউনিয়ন পরিষদে আনোয়ার হোসেন ঝন্টু নৌকা, বুনাগাতী ইউনিয়ন পরিষদে মোঃ বখতিয়ার লস্কার নৌকা, তালখড়ি ইউনিয়ন পরিষদে সিরাজ উদ্দিন মন্ডল নৌকা, শালিখা ইউনিয়ন পরিষদ আলী হোসাইন ঘোড়া প্রতীক, আড়পাড় ইউনিয়ন পরিষদে আরজ আলী চশমা প্রতীক।

অপর দিকে মহাম্মদপুর উপজেলার, বিনোদপুর ইউনিয়ন পরিষদে শিকদার মিজানুর রহমান নৌকা, বালিদিয়া ইউনিয়ন পরিষদে মফিজুর রহমান নৌকা বাবুখালী ইউনিয়ন পরিষদে মীর সাজ্জাদ আলী নৌকা, দীঘা ইউনিয়ন পরিষদে খোকন মিয়া নৌকা প্রতীক, মহম্মপুর সদর ইউনিয়ন পরিষদে ইকবাল আক্তার কাফুর টেবিল ফ্যান প্রতিক নোহাটা ইউনিয়ন পরিষদে তৈয়বুর রহমান ঘোড়া প্রতীক, পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদে সৈয়দ সিকান্দার হোসেন ঘোড়া প্রতীক এবং রাজাপুর ইউনিয়ন শাকিরুল ইসলাম শাকিল ঘোড়া প্রতীক পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।