নোয়াখালীর চাটখিল উপজেলার বৈকণ্ঠপুরের প্রবাসী দীন মোহাম্মদ দেশে ফিরলে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। তাদের চাঁদা না দেয়ায় বৃহস্পতিবার সকালে দীন মোহাম্মদ খিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। দীন মোহাম্মদ পরে গত সোমবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। হামলায় দীন মোহাম্মদ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীন মোহাম্মদ গত বৃহস্পতিবার খিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী চেনি হোসেনের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী তার পথরোধ করে তার ওপর হামলা চালায়।
চাটখিল থানার ওসি আবুল খায়েরের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চাটখিলে চাঁদা না দেয়ায় প্রবাসীর ওপর হামলা
নোয়াখালীর চাটখিল উপজেলার বৈকণ্ঠপুরের প্রবাসী দীন মোহাম্মদ দেশে ফিরলে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। তাদের চাঁদা না দেয়ায় বৃহস্পতিবার সকালে দীন মোহাম্মদ...



