দিনাজপুরের নবাবগঞ্জে সৌরভ (২৩) নামে এক যুবকের পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের পাশে নলশীষা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সৌরভ জয়পুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেনের ভাতিজা এবং গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, সকালে স্থানীয়রা পায়ের রগ কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতের দুই পায়ের রগ কাটা রয়েছে। পরিবারের সাথে কথা বলা হচ্ছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।