গাইবান্ধায় স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার অপরাধে মাইদুল ইসলাম মিঠু (৩৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই দণ্ড দেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্স জানান, ২০০৬ সালে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাইদুল ইসলামের সাথে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে খাদিজা বেগমের বিয়ে হয়। দীর্ঘ ৯ বছর সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে হয়। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে মাইদুল ইসলাম খাদিজাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরদিন নিহত খাদিজা বেগমের বাবা আবদুর রাজ্জাক বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
গাইবান্ধায় স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার অপরাধে মাইদুল ইসলাম মিঠু (৩৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক...



