কুমিল্লার দেবিদ্বারে ট্রাকচাপায় মো: সকাল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরতর আহত হয়েছে আরো দুই জন। তারা হলেন, মো: রুবেল (৩০) ও পথচারী সুফিয়া বেগম (৩২)। তাদের গুরতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মো: সকাল পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের ছাফর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ গেটের সামনে ট্রাকচাপায় মো: সকালের মৃত্যু হয়। এক পথচারী মলিহাকে বাচাঁতে গিয়ে তিনি ট্রাকের নিচে চাপা পরেন।

খবর পেয়ে মীরপুর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে দেবিদ্বার থানা নিয়ে আসে।