রামগঞ্জ পৌরসভার কমরদিয়া গ্রামের সাবেক কাউন্সিলর শাহাজাহানের বাড়ি ও কয়েক ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা বলেছে ক্ষতিগ্রস্তরা।
আগুনে একটি মুদি দোকান, রাইস মিল, ১২টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি কোণ আইসক্রিম মেশিন, ১৪টি ফ্রিজ, একটা সাধারণ আইসক্রিম কারখানা, ২১ ভরি স্বর্ণালঙ্কার, মূল্যবান মালামাল ও নগদ সাত লাখ টাকা পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পৌর কমরদিয়া গ্রামের সাবেক কাউন্সিলর শাহাজাহানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের শট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ শাহাজাহান জানান, রাত প্রায় দেড়টায় বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগেই তার সবকিছু পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। প্রায় এক ঘণ্টা পর রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই আমি সর্বস্বান্ত হয়ে যাই।
এছাড়া ওই বাড়ির ভাড়াটিয়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকার অটোরিকশা চালক আলা উদ্দিন, সোহাগ ও অটোরিকশা চালক মালেক মিয়ার বসতঘরের সব মালামাল পুড়ে গেছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, আমি খবর পেয়েছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে ও সহকারী প্রকৌশলী ক্ষতির পরিমাণ জানতে ঘটনাস্থলে গিয়েছেন। তাৎক্ষণিক সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতা পৌঁছানোর ব্যবস্থা নেয়া হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাবো।
রামগঞ্জে আগুন : দেড় কোটি টাকা ক্ষতি দাবি
রামগঞ্জ পৌরসভার কমরদিয়া গ্রামের সাবেক কাউন্সিলর শাহাজাহানের বাড়ি ও কয়েক ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা বলেছে ক্ষতিগ্রস্তরা।আগুনে একটি মুদি...



