পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে ইদ্রিস হাওলাদার নামে এক দরিদ্র ভ্যানচালকের তিনটি ছাগল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে দু’টি ছাগল মারা গেছে এবং একটি ছাগল গুরুতর দগ্ধ হয়ে ছটফট করছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার ক্রোকিরচর গ্রামের ইদ্রিস হাওলাদার দীর্ঘ দিন ধরে তিনটি ছাগল পালন করে আসছিলেন। ছাগল তিনটি তিনি বসতঘরের পেছনের ছোট একটি খুপরি ঘরে বেঁধে রেখেছিলেন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে তিন-চারজন দুর্বৃত্ত ছাগল রাখার ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ আগুনে ঘরসহ তিনটি ছাগল পুড়ে যায়। দু’টি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। এতে করে দরিদ্র ভ্যানচালকের ঘরসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ভ্যানচালকের স্ত্রী হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, শত্রুতা করে বিনা কারণে আগুন দিয়ে আমার ছাগলগুলোকে পুড়িয়ে মেরেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ছাগলের সাথে এ কেমন শত্রুতা!
পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে ইদ্রিস হাওলাদার নামে এক দরিদ্র ভ্যানচালকের তিনটি ছাগল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে দু’টি ছাগল মারা গেছে এবং...



