রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পুকুর জুড়ে থরে থরে ফুটেছে রঙিন (লাল) শাপলা। পুকুরটিতে প্রাকৃতিকভাবেই লাল শাপলার জন্ম। লাল শাপলার কারণে পুরো এলাকায় দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকেই পুকুর পাড়ে গিয়ে লাল শাপলার সৌন্দর্য উপভোগ করছেন। অনেকেই ঘুরতে এসে ছবি তুলছেন। কেউ যাতে শাপলা তুলতে না পারে সে দিকে সব সময়ই নজর রাখেন পাউবো অফিসের সামনে চায়ের দোকানি জামাল হোসেন ও অফিসের লোকজন।