রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুরে পুলিশ পরিচয়ে অপহরণ করে আটকে রেখে চাঁদাবাজিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামের আবদুল গনির ছেলে ইমরান হোসেন সবুজ (৩০), বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের মমিন মিয়ার ছেলে রবিউল ইসলাম খুশি (৪০) ও কুরশী গ্রামের জব্বার আলীর ছেলে রমজান আলী।
এ ঘটনায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মোবারকদিয়া গ্রামের আবদুল হাকিম মোল্লার ছেলে শফিকুল ইসলাম সোমবার সকালে তিনজনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা করেন। তিনি বলেন, রোববার রাতে আমাদের আত্মীয় রিয়াজ মাহমুদকে অপহরণ করে সোনাপুর বাজারে নিয়ে যায় ইমরান হোসেন সবুজ, রবিউল ইসলাম খুশি ও রমজান আলী। এ সময় সবুজ নিজেকে কালুখালী থানার এসআই হিসেবে পরিচয় দেয়। পরে সোনাপুর গ্রামের খুশির বাড়িতে নিয়ে আটকে রাখে এবং রিয়াজকে মারধর করে তার মায়ের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তার মা গরিব মানুষ বলে অনুরোধ করলেও রিয়াজকে মারধর করে মোবাইল ফোনে তার কান্নাকাটির শব্দ শোনানো হয়। সোমবার সকালেও একইভাবে মারধর ও কান্নার শব্দ শোনানো হয়। পরে রিয়াজের মা ১০ হাজার টাকা ফোনে পাঠালে ওই টাকা রামদিয়া বাজার থেকে উত্তোলন করে অপহরণকারীরা। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে ভিকটিম রিয়াজকে উদ্ধারসহ তিন আসামিকে গ্রেফতার করে।
বালিয়াকান্দিতে পুলিশ পরিচয়ে অপহরণ গ্রেফতার ৩
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুরে পুলিশ পরিচয়ে অপহরণ করে আটকে রেখে চাঁদাবাজিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামের আবদুল...



