বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলরুজ্জামানের যৌথ বেঞ্চের আদেশে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠিতব্য ২৫ ডিসেম্বরের নির্বাচন আগামী ছয় মাসের জন্য স্থগিত করে রুলনিশি জারি করা হয়েছে। গত ৫ ডিসেম্বর চেম্বার সদস্য ও স্থানীয় পৌর কাউন্সিলর রকিবুল হাসান সুমনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই স্থগিতাদেশ দেন।
রিট আবেদনে বলা হয়, বিপুলসংখ্যক ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করে চেম্বারের একটি যোগসাজশী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূর্বাহ্নে ওই সব ভুয়া কাগজ দাখিলের মাধ্যমে ভোটার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে গাইবান্ধা চেম্বারের আপিল বোর্ডে অভিযোগ করা সত্ত্বেও আপিল বোর্ড ওই অভিযোগ অস্বীকার করে যাচাই-বাছাই ছাড়াই ভুয়া ভোটারদের শুদ্ধ ভোটার হিসেবে মতামত প্রদান করে দায়িত্ব অবহেলা করেছেন। অন্য দিকে চেম্বার ভোটার তালিকা গাইবান্ধা কর অঞ্চলের কর কমিশনারের কার্যালয় যাচাই করার পর বিপুলসংখ্যক টিআইএন নম্বর ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
হাইকোর্টের আদেশে গাইবান্ধা চেম্বারের নির্বাচন স্থগিত
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলরুজ্জামানের যৌথ বেঞ্চের আদেশে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠিতব্য ২৫ ডিসেম্বরের নির্বাচন...



