মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় উকিল নানার ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত উকিল নানা হাবিবুর রহমান হাবুকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ । শনিবার সকালে সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

ভিটটিমের পিতা জানান, ধর্যণকারী হাবিবুর রহমান সম্পর্কে তার উকিল শ্বশুর। গত শুক্রবার সন্ধ্যায় তার ভাড়া বাড়ি উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর গ্রাম থেকে হাবিবুর ওই স্কুল ছাত্রীকে (নাতনি) নিজের বাড়ি বেড়ানোর কথা বলে নিয়ে যায়। সেখানে না নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে রাতভর ধর্ষণ করে। ভোর বেলায় ওই ছাত্রীকে মোটরসাইকেল দিয়ে তার বাড়িতে দিয়ে আসে হাবু। পরে বাবার কাছে ভিকটিম তার ওপর পাশবিক নির্যাতনের বিষয়টি খুলে বলে। মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে শনিবার সকালে ধর্ষিতার বাবা থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযুক্ত হাবিবুর রহমান হাবুকে আটক করেন। গ্রেফতারকৃত হাবিবুর রহমান হাবু ওই এলাকার কেএম মহিউদ্দিনের (মহি ক্বারী) ছেলে।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, আটককৃত হাবিবুরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।