কক্সবাজারের পেকুয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৭ জনকে আটক করছে পুলিশ। রোববার সকাল ৬টায় সদর ইউনিয়নের নুইন্ন্যা মুইন্ন্যা ব্রিজ এলাকা মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- ওমর ফারুক, শহীদুল ইসলাম, জয়নাল আবেদীন, রিদুয়ানুল করিম, মো: সজিব, মো: রাজু ও ডাবলু চৌধুরী। তারা সবাই মাদক কারবারি সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর আগেও এই সংঘবদ্ধ চক্র বেশ কয়েকটি ইয়াবার বড় চালান চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছে দিয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।



