বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এ সরকার জনগণকে ভয় পায় বলেই তাদেরকে সহ্য করতে পারে না। জনগণকে উপেক্ষা করে তারা দিন দিন জুলুমের মাত্র বাড়াচ্ছে। রোববার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি ও ক্লাব মিলনায়তনে মহিলা দল গাইবান্ধা জেলা শাখার কর্মিসভা ও সম্মেলনে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করেই সরকারকে বিদায় করা হবে।
গাইবান্ধা পাবলিক লাইব্রেরি ও ক্লাব মিলনায়তনে মহিলা দল গাইবান্ধা জেলা শাখার কর্মিসভা ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আফরোজা আব্বাস। সম্মেলন উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক। মহিলা দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বেগম নাজমুন নাহার বেবীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- মহিলা দলের সহসভাপতি সাইদা রহমান জোসনা, রেজিনা ইসলাম, অ্যাডভোকেট রীনা পারভিন, মাহামুদুন্নবী টিটুল, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, মমতাজ বেগম লিপি, জিন্নাত ফেরদৌস আরা রোজি, ফরিদা ইয়াসমিন সেবা, মৌসুমী বেগম তমা, মাধবী সরকার, মৌসুমী আক্তার, মুনমুন রহমান, ঝরণা মান্নান, দিলরুবা পারভীন, রুবী আলম প্রমুখ।
এ সরকার জনগণকে খুব ভয় পায়
গাইবান্ধায় মহিলাদের কর্মিসভায় আফরোজা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এ সরকার জনগণকে ভয় পায় বলেই তাদেরকে সহ্য করতে পারে না। জনগণকে উপেক্ষা করে তারা...



