রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে চলছে প্রচার প্রচারনা। যশাই ইউনিয়নে পিতা-পুত্রের প্রার্থী হওয়া নিয়ে চলছে নানা মুখরোচক গল্প। ছেলে নৌকার প্রার্থী আর পিতা বিদ্রোহী প্রার্থী।

জানা যায়, যশাই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বিজ্ঞান ও প্রযুত্তি বিষয়ক সম্পাদক আবু হোসেন খান। এই ইউপিতে তার বাবা আলহাজ্ব আব্দুল হাকিম খান নৌকার বিদ্রহী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান।

এ নিয়ে যশাই ইউনিয়নসহ পাংশা উপজেলার সর্বত্রই তমুল আলোচনার ঝড় উঠেছে। বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব আব্দুল হাকিম খানকে নানা ভাবে হয়রানী করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

হাকিম খান দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন। দল তাকে মনোনয়ন না দিয়ে তার ছেলে যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন খানকে দলীয় মনোনয়ন দেয়। বাবা-ছেলে উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ডা. প্রভাষ সেন।

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পূনরায় প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এছাড়া যশাই ইউনিয়নে জাকের পার্টি থেকে আল মামুন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে তোফাজ্জেল হোসেন নামের এক ব্যাক্তি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।