গোপালগঞ্জ-রাজশাহী রেল রুটের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ওই কলেজ ছাত্রের নাম সাগর বিশ্বাস (২৩)। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া গ্রামের যতীন বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর পলিটেকনিকেল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। গত রোববার রাত ৯টায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর গান শোনার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জের অভিমুখে যাওয়ার সময় ওই ছাত্র ট্রেনে কাটা পড়েন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাসুদ রানা ও লিয়াকত আলী বলেন, কলেজছাত্র সাগর বিশ্বাস রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনে কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে।