যৌথবাহিনীর সোর্স সন্দেহ ও গত ইউপি নির্বাচনে নিজেদের প্রার্থীর পরাজয়কে কেন্দ্র করে কাউখালীতে দুই গ্রামবাসীকে অপহরণ করেছে ইউপিডিএফ বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার দুর্গম কজইছড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন ওসি মো: শহিদ উল্লাহ। বিশ্বস্ত একাধিক সূত্রের বরাতে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার দুর্গম কজইছড়ি পাড়ার নিজ বাড়িতে অবস্থানরত হেমন্ত চাকমার ছেলে শ্যামল চাকমা (৩০), বিমেলেন্দু চাকমার ছেলে শান্তিময়কে (৪০) অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ। গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করা ও যৌথবাহিনীর সোর্স সন্দেহে তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।