বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১১ দিন কারাভোগের পর বুধবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ বিএনপির ২০ নেতাকর্মী জামিনে কারামুক্ত হয়েছেন। ২০১৩ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলাকালে সদর থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা মামলা দায়ের হয়। সেই নাশকতা মামলায় গত ৫ ডিসেম্বর বগুড়ার আদালতে জামিন নিতে গেলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
কারামুক্ত অন্যরা হলেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, গোকুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আইউব খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, শাহজাহান আলী তালুকদার, প্রভাষক হামিদুর রহমান ডাবলু, লুতফুর রহমান লুতু, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম সফিক, আব্দুল করিম, আশিস খান, যুবনেতা ফারুক, ফরিদ উদ্দিন, বিএনপি নেতা জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম টিটু, মুকুল, হারুন।
বগুড়া জেলগেটে কারামুক্ত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ফজলুল বারি তালুকদার বেলাল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির আহবায়ক মাহবুবর রহমান বকুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, শেখ তাহাউদ্দিন নাহিন, সদর উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আকতার, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, শামসুল আলম মন্ডল হাসান জাহিদ হেলাল, ফারুক হাসান শিমুল, শাহ আলম জনি, জাহাঙ্গীর হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।






