নোয়াখালীর চাটখিলের শোশালিয়া গ্রামের শেখের বাড়ির প্রবাসী আবদুল হান্নানের স্ত্রী ফারজানা আক্তার সোহানা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

প্রবাসী আবদুল হান্নানে পরিবারের লোকজন জানিয়েছে, সকলের অগোচরে বেডরুমের সিলিং ফ্যানের সাথে ওড়ানা পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোহানা। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সোহানার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

জানা যায়, গত এক বছর আগে ফারজানা আক্তার সোহানার সাথে একই বাড়ির আবদুল হান্নানের বিয়ে হয়। তবে সোহানার আত্মহত্যার মূল কারন এখনো জানা যায়নি।

চাটখিল থানার ওসি মো: আবুল খায়ের জানান, প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারের পর নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।