নওগাঁর মান্দায় চাঞ্চল্যকর এমরান হোসেন রানা (৩৮) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান রঞ্জুকে (২৭) তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। মিজান মান্দার স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান মাস্টার হত্যা চেষ্টাসহ চারটি মামলার আসামি। বুধবার সকালে আদালতের মাধ্যমে মিজানুরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্যদের সাথে তার বাবা রফিকুল ইসলাম চান্দু ও ছোট ভাই রায়হানও এজাহারভুক্ত আসামি।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, এ মামলায় মিজানুর রহমান নামে একজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতেও আমরা কাজ করে যাচ্ছি।