নওগাঁর সাপাহারে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদন্দ্বিতা করায় আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, সাপাহার সদর ইউপির বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আকবর আলী, উপজেলা যুবলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান সরকার, শিরন্টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো: রফিকুল ইসলাম আলতাব মাস্টার ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: আনোয়ারুল হক চৌধুরী, আইহাই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান টিটু (মাস্টার) পাতাড়ী ইউনিয়নের সহ সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান মো: মুকুল আমিন।
গত বুধবার সন্ধ্যায় সাপাহার উপজেলা আওয়ামী লীগের এক সাধারণ সভায় দলীয় শৃংঙ্খলা ভঙ্গের দায়ে ওই ছয়জনকে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা মতে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়। একই সাথে সারা উপজেলায় মাইকিং করে তাদের বহিষ্কাররের ঘোষণা প্রচার করা হয়। সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এই ছয় নেতার বহিষ্কার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।



