মাদারীপুরে দোকানঘর ভাড়া নিয়ে তর্কবিতর্কে দু’দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের ও ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অভিযুক্ত ভাড়াটিয়া ইস্রাফিল জমাদ্দার ঝিকরহাটি গ্রামের বাসিন্দা ও আরেক অভিযুক্ত ঘরমালিক খবির মাতুব্বর বড়মেহের গ্রামের বাসিন্দা।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুইপক্ষকেই অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে।
মাদারীপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ আহত ১৫
মাদারীপুরে দোকানঘর ভাড়া নিয়ে তর্কবিতর্কে দু’দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের...



