কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদের সাঙ্গীশ্বর কেন্দ্রে ত্রিমুখী সংঘর্ষে মোগর মার্কার সদস্য পদপ্রার্থী বেলায়েত হোসেন গুরুতর আহত হয়েছেন।

বেলা ১২টায় ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুইপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এছাড়া নেতোয়া, কান্দিরপাড় ও চিওড়া ইউনিয়নেও একই অবস্থা বিরাজ করছে। সেখানেও সরকারি দলের বিদ্রোহী প্রার্থীদের সাথে দলীয় প্রার্থীদের সংর্ঘর্ষ হয়।

সাঙ্গীশ্বর কেন্দ্রে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা মঞ্জুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে বলেন, আমি এখনই ফোর্স পাঠাচ্ছি।