নরসিংদীর মনোহরদীতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে নৌকা এবং চারটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে শুকুন্দী ইউনিয়নে সাদিকুর রহমান শামীম (নৌকা), চন্দনবড়ি ইউনিয়নে আব্দুর রউফ হিরন (নৌকা), চালাকচর ইউনিয়নে ফখরুল মান্নান মুক্তু (নৌকা), লেবুতলা ইউনিয়নে জাকির হোসেন আকন্দ (নৌকা), বড়চাপা ইউনিয়নে সুলতান উদ্দিন (নৌকা), একদোয়ারিয়া ইউনিয়নে মোল্লা রফিকুল ইসলাম ফারুখ (ঘোড়া), দৌলতপুর ইউনিয়নে শরীফ মাহমুদ খান বাহালুল (আনারস), গোতাশিয়া ইউনিয়নে আবুল বারাকাত রবিন (আনারস), কাচিকাটা ইউনিয়নে মোবারক হোসেন খান কনক (আনারস) বিজয়ী হয়েছেন।
উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।



