চট্টগ্রামের সাতকানিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি বসতবাড়ি পুড়ে গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হরম ফকিরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
সাতকানিয়ায় ১২ বাড়িতে আগুন
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি বসতবাড়ি পুড়ে গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হরম ফকিরের বাড়ি এলাকায় এ ঘটনা...



