কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে স্থগিত হওয়া ৬ নম্বর কেন্দ্রের নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী জি এম আবুল কাসেমকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা অধ্যক্ষ বদিউল আলম (চশমা)। নির্বাচন সম্পন্ন হওয়া কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩৩৫ ভোট। এর মধ্যে ৯৪৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এতে অধ্যক্ষ মাওলানা বদিউল আলম পান ৬৭০ ভোট ও নৌকার প্রার্থী জি এম আবুল কাসেম পান ১৯৬ ভোট। অন্যসব কেন্দ্রে বদিউল আলম নৌকার চেয়ে এগিয়ে ছিলেন ৩০৪ ভোট। ৯৭৪ ভোট নৌকার প্রার্থী জি এম কাসেমের চেয়ে বেশি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যক্ষ মাওলানা বদিউল আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকাল ৮ থেকে ভোটদান কার্যক্রম শুরু হয়। বেলা ১১ বাড়ার সাথে সাথে আওয়ামী লীগের স্বশস্ত্র লোকজন বৃষ্টিরমতো ফাকা গুলি বর্ষণ ও ভোটারদের হামলা করে। ভোট কেন্দ্রের আশপাশে রণক্ষেত্রে পরিণত হয়। কিন্তু পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বীতা চাকমা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে শক্ত হাতে দমন করে ভোটের পরিবেশ ফিরিয়ে আনেন। ফলে ভোটাররা সন্ধ্যা ৫টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন। এ কারণে ইউএনও অর্পীতা চাকমার এমন ভূমিকা প্রশংসিত হয় সর্বত্রে।



