রাজবাড়ীর বালিয়াকান্দির ভূমিহীনদের ন্যায্য অধিকার আদায় আন্দোলনের সৈনিক পল্লীবন্ধু সংস্থার পরিচালক সাংবাদিক রুহুল আমিন বুলু (৫৮) আর নেই। গত বুধবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রুহুল আমিন বুলু বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়োদাহ গ্রামের মৃত হাজী সাত্তার মোল্যার ছেলে। তবে তিনি বালিয়াকান্দি শহরের সন্নিকটে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় বসবাস করতেন। গত ২৮ ডিসেম্বর তিনি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর তিনি কিছুটা সুস্থ বোধ করলে বাড়িতে চলে যান। গত বুধবার আবার অসুস্থ বোধ করলে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
রুহুল আমিন বুলু দৈনিক দিনের খবর ও অনলাইন নিউজ পোর্টাল জি নিউজের রাজবাড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বালিয়াকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালনের পাশাপাশি ভূমিহীনদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন ও কৃষকের অধিকার নিয়ে কাজ করাসহভুল্লীবন্ধু সংস্থার নির্বাহী পরিচালক, রাজবাড়ী জেলা চর-অ্যালাইন্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় গ্রামের বাড়ি চরগুয়াদাহ গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও জেলায় কর্মরত সাংবাদিক, এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাংবাদিক রুহুল আমিন বুলুর ইন্তেকাল
রাজবাড়ীর বালিয়াকান্দির ভূমিহীনদের ন্যায্য অধিকার আদায় আন্দোলনের সৈনিক পল্লীবন্ধু সংস্থার পরিচালক সাংবাদিক রুহুল আমিন বুলু (৫৮) আর নেই। গত বুধবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...



