নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউয়িনের নবনির্বাচিত চেয়ারম্যান ইলিয়াসের বারি পুকুর এগ্রো মৎস্য খামারে দুর্বৃত্তরা বিষ ঢেলে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত খামার মালিক ইলিয়াস চেয়ারম্যান কবিরহাট থানায় অভিযোগ দায়ের করেন।
শনিবার সকালে ক্ষতিগ্রস্ত খামার মালিক ইউপি চেয়ারম্যান ইলিয়াস এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ ও ৩১ ডিসেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা আমার খামারের ৩ একরের অধিক আয়তনের ৩টি পুকুরে বিষ ঢেলে দেয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ মরে যায়। তিনি
অভিযোগ করেন, ইউপি নির্বাচনে পরাজিত হয়ে কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন রুমি ও তার দুই সহযোগীসহ ৮-১০ জন তার মৎস্য খামারে বিষ ঢেলে দেয়।
তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে করিবরহাট থানার ওসি টমাস বড়–য়া বলেন, ইলিয়াস চেয়ারম্যান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।