জামালপুরের মেলান্দহে নিজ বাড়ি থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে জেলার মেলান্দহ পৌরসভার গোবিন্দপুর উমির পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়ফল বেগম (৫০) ও তার মেয়ে স্বপ্না আক্তার (২৫)।
জানা গেছে, মৃত কামাল হোসেনের স্ত্রী জয়ফল বেগম। তাদের দুই ছেলে থাকে বিদেশ এবং মেয়ে স্বপ্না বাড়িতেই থাকেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের নিজ বাড়ির দুটি কক্ষের আলাদা বিছানার ওপর মা-মেয়ের রক্তাক্ত গলাকাটা লাশ দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে পৌঁছায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম সাংবাদিকদের জানান, তদন্ত শেষে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটিত হবে।



