রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে ১৪ মাস বয়সী ফারজিনা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের রাজীবের মেয়ে।
সোমবার সকালে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে সকাল সোয়া ১০টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশটিকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা: জুয়েল রানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গিয়েছে।



