ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ সাংবাদিক সমিতির (বাসাস) কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক বাবুলের সুপারিশে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরে মো: বাবুল হোসেনকে (ভোরের কাগজ) সভাপতি ও মো: আব্দুল হক লিটনকে (আমাদের সময়) সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যরা হলেন, মো: জুলফিকার আলী জুলমত (দৈনিক সবুজ) সহ-সভাপতি, মুহাম্মদ মাসুদ রানা (নয়া দিগন্ত) সহ-সভাপতি, মো: আনসারুল হক রাসেল (আলোকিত সকাল) যুগ্ম সাধারণ সম্পাদক, ওমর ফারুক আকাশ (ভোরের ডাক) কোষাধ্যক্ষ, মো: রফিকুল্লাহ চৌধুরি মানিক (বাংলাদেশের খবর) সাংগঠনিক সম্পাদক, মো: আলিমুল ইসলাম (খবর পত্র) শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক, মো: আব্দুর রাজ্জাক (ইত্তেফাক) সদস্য, তরিকুল্লাহ আশরাফী (প্রতিদিনের সংবাদ) সদস্য ও মো: শাহাদত আলী (দৈনিক দিগন্ত বাংলা) সদস্য।



