গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লী থেকে অনিল মরমু (৩৮) ও সুমি হেমরম (৩৪) নামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কামদিয়া ইউনিয়নের চুঙ্গুরা আদিবাসী পল্লী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। অনিল মরমু আদিবাসী পল্লীর নরেন মরমুর ছেলে।

বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিজ ঘরে তীরের সাথে স্বামী অনিলকে ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় স্ত্রী সুমির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।