নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোটকেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
বুধবার (৫ জানুয়ারি) উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাচারগাঁ ভোটকেন্দ্র সংলগ্ন ঝোঁপ থেকে এ অস্ত্র উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে ভোটকেন্দ্র সংলগ্ন ঝোঁপের মধ্যে আগ্নেয়াস্ত্রটি দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঝোঁপ থেকে ওই অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালীর ১৮টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ।



