নরসিংদীর মনোহরদীতে বাথরুমের ট্যাংকি থেকে লামিয়া (৫) নামে এক শিশু লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লামিয়া হরিনারায়ণপুর গ্রামের রাজমিস্ত্রি মাসুমের মেয়ে।
মনোহরদী থানার ওসি তদন্ত জি এম সালাহউদ্দিন জানান, পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।



