নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বামনহাট এলাকায় কিশোরী (১২) ধর্ষণের দায়ে স্বামীর যাবজ্জীবন ও স্ত্রীর সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো: মাহ্রুফ হোসাইন এ আদেশ দেন। এর মধ্যে বামনহাট গ্রামের লিয়াকত মোল্যাকে (৬৯) সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ দিকে, লিয়াকতের স্ত্রী সুফিয়া বেগমকে (৫৮) সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।